প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2026 ইং
বাঘাইছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ করে বিজিবি

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে স্থানীয় পূজা মণ্ডপ পরিদর্শন এবং অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে উপজেলার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় ২০ টি অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের হাতে পূজার উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এবং জোনের উপ-অধিনায়ক মেজর ইসরাক।
এছাড়া অন্যান্যের মধ্যে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পঞ্চম কর্মকার, বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে আশ্বস্ত করেন। স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সুবিধাভোগী পরিবারগুলো বিজিবির এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved