প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2026 ইং
দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক দীঘিনালা সেনা জোন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী। দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার ৯টি পূজামণ্ডপে নিরাপত্তা টহল পরিচালনা করা হচ্ছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দীঘিনালায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর টহল ও নজরদারি অব্যাহত থাকবে।’
Copyright © www.chtnewstribune.com| All rights reserved