প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
দীঘিনালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
জোন কমান্ডার বলেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় দীঘিনালা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved