প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
বরকলে ১২বিজিবি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ।হাসি ফুটলো অসহায় মানুষের মুখে

রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম এলাকায় পাহাড়ি বাঙালী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে ১২বিজিবি ছোট হরিনা জোন।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত১২বিজিবি ছোট হরিনা জোনের অধীনে থাকা ভুষনছড়া ক্যাম্পের তত্ত্বাবধানে ভুষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
দিনব্যাপী পরিচালিত এই মানবিক কার্যক্রমে ১২ বিজিবি জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম উপস্থিত থেকে চিকিৎসা প্রদান ও পরামর্শ দেন। এ সময় ভুষনছড়া ক্যাম্পের আওতাধীন ভুষনছড়া এলাকা ও এর আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা মোট ৬০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা প্রদানকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও সেখানে উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এই ধরনের উদ্যোগ মানুষের জন্য জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।
উপস্থিতদের মধ্যে অনেকে বলেন, “দুর্গম এলাকায় এমন চিকিৎসা সেবা পাওয়া আমাদের জন্য এক আশার আলো। বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা পেয়ে আমরা অনেক স্বস্তি পেয়েছি।”
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষকে মানবিক সেবা প্রদান এবং স্বাস্থ্যসেবার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে পরিচালিত হবে।
মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় গরীব ও অসহায় জনগণ শুধু চিকিৎসা সুবিধাই পাচ্ছেন না, একই সঙ্গে বিজিবির মানবিক দায়িত্ব ও পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টাও প্রত্যক্ষ করছেন।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved