প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2026 ইং
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় আহত কয়েকজন, গুরুতর তিনজন ঢাকায়

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এভারেস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার নিমতলা এলাকায় হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়া থেকে ঢাকাগামী এভারেস্ট পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved