প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
বাঘাইছড়িতে উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের আয়োজনে ‘অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান’ বিদ্যালয় প্রাঙ্গণে দেয়ালিকা এবং মাল্টিমিডিয়া ল্যাব উদ্বোধন।
বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বই ও অভিনন্দনপত্র প্রদানের আয়োজন করা হয়।
উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।
আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক লিটন দত্ত সহ সাংবাদিক, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। পরে অতিথিবৃন্দ ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা, বই ও অভিনন্দনপত্র তুলে দেন।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved