প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা আয়োজন। সকালে জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক হলে আলোচনাসভা হয়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নেত্রকোণা -৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক, নেত্রকোণা -২ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, জেলা পরিষদ প্রশাসক মো: নুরুজ্জামান, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ অন্যরা।
বক্তারা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ সুশৃঙ্খল অবস্থায় ফিরে আসে।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved