প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল

রাঙামাটির রাজস্থলী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা ছাত্রদল। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুর রহমান রুবেলকে রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী রাজস্থলী উপজেলা ছাত্রদলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী আহাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম রনি যৌথভাবে এ সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন করেন।
এদিকে আজিজুর রহমান রুবেলকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, তাঁর নেতৃত্বে রাজস্থলী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন দায়িত্ব পালনে মোহাম্মদ আজিজুর রহমান রুবেলের সফলতা কামনা করেছেন দলীয় নেতাকর্মীরা।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved