
সাংবাদিকদের আর্থসামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
গত ৬ নভেম্বর সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় সদস্যদের মতামত ও কণ্ঠভোটে ২০২৬-২০২৭ মেয়াদের ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার অফিসপ্রধান অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহ সভাপতি এবং দেশ টিভির কক্সবাজার প্রতিনিধি আবদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহর সভাপতিত্বে সভায় পরিচালনা করেন মোহাম্মদ উর রহমান মাসুদ এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন আনোয়ার হোসাইন। সভায় বক্তব্য দেন মোহাম্মদ হাশিম, আনছার হোসেন, নুরুল হক চকোরী, আবদুর রহমান, নাছির উদ্দিন নোমান প্রমুখ।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন; সহসভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ (দৈনিক নিরপেক্ষ ও দি ইভিনিং নিউজ) এবং কোষাধ্যক্ষ ইসলাম মাহমুদ (দৈনিক মানবকণ্ঠ)।
এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন; মোহাম্মদ হাশিম (দৈনিক ভোরের ডাক), আনছার হোসেন (দৈনিক আমার দেশ), ইব্রাহিম খলিল উল্লাহ মামুন (দৈনিক সমকাল ও বাসস), মওলানা নুরুল হক চকোরী (দ্য মর্নিং নিউজ), আজাদ মনসুর (সংবাদ অনুবাদক, আঞ্চলিক বার্তা সংস্থা ও বাংলাদেশ বেতার কক্সবাজার), স ম ইকবাল বাহার চৌধুরী (অগ্রযাত্রা), আনোয়ার হোসাইন (দৈনিক আমার দেশ) ও শামশুল আলম শ্রাবণ (প্রতিদিনের সংবাদ)।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের নতুন নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত ও সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যগণ।