প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে জমকালো আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটির বাঘাইছড়ির কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্লাস পার্টি।
সোমবার ৯ নভেম্বর সকাল ১১ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডারের সহধর্মিণী ফারজানা ইসলাম, ২৭ বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান ও সহকারী পরিচালকের সহধর্মিণী নাসরিন রহমান।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সাজু আহম্মেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অভিভাবকবৃন্দ।
এসময় প্রধান অতিথি লেফট্যানেন্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ প্রতিটি ক্লাসে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটেন এবং ক্লাস পার্টির আনন্দ ভাগাভাগি করেন। এ সময় পুরো স্কুল চত্বর জুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের মুখে হাসি ফুটিয়ে তোলে।
এসময় জোন কমান্ডার বলেন কাচাঁলং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পড়াশোনা ও রেজাল্ট এর মান বরাবরই সন্তোষজনক, পাহাড়ে এই বিদ্যালয়টি পাহাড়ি ও বাঙ্গালী উভয় সম্প্রদায়ের একটি মেলবন্ধন তৈরি করছে এখানে পাহাড়ি ও বাঙ্গালী ছাত্র ছাত্রী এবং শিক্ষক সমপর্যায়ের উপস্থিতি বিদ্যালয়ের পথচলা আরো সুন্দর করছে। আমরা চাই সবাই মিলেমিশে এই বিদ্যালয়ের হাত ধরে সুন্দর ও সম্প্রিতির পাহাড় গড়ে উঠুক।
অভিভাবক ও শিক্ষকবৃন্দ এমন একটি সুন্দর ও প্রাণবন্ত আয়োজন করার জন্য মারিশ্যা জোন ও স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ জানান। পরিশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আনন্দদায়ক মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved