প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
সাভারের হেমায়েতপুরে শ্রমিক আন্দোলনে ফের উত্তপ্ত

বুধবার সকাল থেকেই শ্রমিকরা স্বাভাবিকভাবেই তাদের কর্ম ক্ষেত্রে যোগদান করতে থাকে। কিন্তু সকাল দশটার দিকে দেখা যায় বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকরা তাদের কর্মক্ষেত্র থেকে বের হয়ে আসে এবং এক পর্যায় তারা বাগবাড়ি স্যামস স্টাইলিং গ্রুপের মূল ফটকে এসে জড়ো হতে থাকে।
এ সময় স্যামস স্টাইলিং এর শ্রমিকরা তখনো কারখানায় কর্মরত ছিলেন। এক পর্যায়ে অন্য কারখানা থেকে আগত শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনায় তাৎক্ষণিক স্যামস স্টাইলিং সহ বাগবাড়িতে অবস্থিত যমুনা গ্রুপের সকল কারখানা বন্ধ ঘোষণা করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved