প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
বাঘাইহাট ৫৪ বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্গম পাহাড়ে বসবাসরত গরীব ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
আজ ১২ নভেম্বর সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পিএসসি-এর নির্দেশক্রমে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, নায়েব সুবেদার মোঃ মাসুদুর রহমান এবং নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেন স্থানীয় অসহায় ব্যক্তিদের বাড়ি গিয়ে এই অনুদান পৌঁছে দেন।
এসময় হৃদয় রঞ্জণ দেওয়ান তাঁর উন্নত চিকিৎসার জন্য ১০,০০০/- (দশ হাজার) টাকা, ডজেন ত্রিপুরার মেয়ের অকাল মৃত্যুতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং জোনাল ত্রিপুরা চিকিৎসার জন্য ৩,০০০/- (তিন হাজার) টাকা প্রদান করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃর্পক্ষ।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved