ad728

পানছড়িতে বিজিবির অভিযানে ১২০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ad728

অবৈধভাবে কাঠ পাচার রোধে খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন ১২০ ঘনফুট বিভিন্ন প্রকারের জ্বালানি কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে পানছড়ি কলেজ গেট এলাকায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রজাতির ১২০ ঘনফুট জ্বালানি কাঠ পাওয়া যায়।

পরে জব্দ করা কাঠ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ