ad728

ঈদগাঁওতে চেক প্রতারণা ও যৌতুকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৮

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
ad728
কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ছয়জন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আরো দুজনসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ঈদগাঁও থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং গ্রেফতারের লক্ষ্যে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে চেক প্রতারণা, যৌতুক নিরোধ আইন এবং বিভিন্ন মামলার আসামি রয়েছেন। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য স্থানীয় নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।






নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ