ad728

কর্মকর্তার নাম ভাঙিয়ে গ্রাহকের কাছ থেকে ৩৫ হাজার টাকা আদায়ের অভিযোগ, ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি উপ-প্রকৌশলীর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
ad728
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিদ্যুৎ বিভাগের উপ- সহকারী  প্রকৌশলী এরশাদ আলীর নাম ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এক গ্রাহকের কাছ থেকে ৩৫ হাজার এবং অপর গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছেন সংশ্লিষ্ট উপ- সহকারী  প্রকৌশলী এরশাদ আলী।

অভিযোগের বিষয়ে উপ- সহকারী  প্রকৌশলী এরশাদ আলী বলেন, বিভিন্ন গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে টাকা দাবি ও আদায়ের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু এসব ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। যাঁরা অভিযোগ করেছেন, তাঁদের অনেকেই তাঁকে সরাসরি চেনেন না। তিনি আরও দাবি করেন, যেসব সময়ে টাকা লেনদেনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে, তখন তিনি দীঘিনালা ও লংগদু বিদ্যুৎ স্টেশনের দায়িত্বে ছিলেন না। কেউ তাঁর ব্যক্তিগতভাবে টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলে তিনি আইনগত বিচার ও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। আর যারা এই মিথ্যা সংবাদ প্রচার করেছে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। 

তিনি বলেন, দীঘিনালা ও লংগদু উপজেলার দায়িত্ব পাওয়ার পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকসেবা নিশ্চিত এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে কাজ করে যাচ্ছেন। এসব কার্যক্রমের কারণে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ তোলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

অন্যদিকে, অভিযোগকারী মিলন জানান, উপ- সহকারী  প্রকৌশলী এরশাদ আলীকে তিনি কখনো সরাসরি দেখেননি। তবে ওই কর্মকর্তার নাম ব্যবহার করে জুয়েল নামের এক ব্যক্তি তাঁর কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, মিটার অবৈধ উল্লেখ করে সেটি খুলে লংগদু বিদ্যুৎ অফিসে নেওয়া হয়। পরে টাকা দিয়ে তাঁকে মিটার ফেরত আনতে হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, উপ- সহকারী  প্রকৌশলী এরশাদ আলীর হাতে তিনি সরাসরি কোনো টাকা দেননি।

আরেক গ্রাহক  আজিম উদ্দিন অভিযোগ করে বলেন, কর্মকর্তার কথা বলে আবুল নামের এক ব্যক্তি তাঁর কাছ থেকে মিটার পরিবর্তন এর জন্য পাঁচ হাজার টাকা নিয়েছেন।

এ ছাড়া করল্যাছড়ি বাজার এলাকার কয়েকজন বিদ্যুৎ গ্রাহক স্থানীয় কিছু অসাধু বিদ্যুৎ টেকনিশিয়ানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

গ্রাহকদের অভিযোগ ও উপ- সহকারী  প্রকৌশলীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের নাম ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে কেউ অর্থ আদায় করে থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহক হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় গ্রাহকেরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ