রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
রবিবার ভোর ৪টা ৪৫ মিনিটে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহত শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন। তিনি পরিবারের সঙ্গে টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের স্থায়ী বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।

স্টাফ রিপোর্টার