ad728

দীঘিনালায় কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় সেনাবাহিনীর উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
ad728
খাগড়াছড়ির দীঘিনালায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দিতে সচেতনতামূলক ক্লাস করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দীঘিনালা ডিগ্রি কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দীঘিনালা জোন কমান্ডারের দিকনির্দেশনায় এবং জোনের আরএমওর তত্ত্বাবধানে আয়োজিত এ ক্লাসের প্রতিপাদ্য ছিল ‘বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ও করণীয়’। এতে দীঘিনালা ডিগ্রি কলেজের পাশাপাশি দীঘিনালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। সব মিলিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।

ক্লাসে বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং সুস্থ থাকার প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে সঠিক ধারণা গ্রহণ ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। আয়োজকদের মতে, মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালায় স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ আয়োজন করা হয়।

আয়োজকদের মতে, বয়ঃসন্ধিকাল একটি মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে স্বাস্থ্যবিধি, পুষ্টি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব। এ ধরনের কার্যক্রম কিশোরীদের স্বাস্থ্য সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠতে সহায়ক হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ