ad728

থানচিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
ad728

"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যে বান্দরবানের থানচি উপজেলা যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


​উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ওয়ালিদ হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: ষরীফুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআও মসফিকুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কবীর হোসেন প্রমূখ।


​আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন:


​“পাহাড়ি জনপদে ভৌগোলিক কারণেই দুর্যোগের ঝুঁকি অন্যান্য অঞ্চলের চেয়ে একটু ভিন্ন। পাহাড় ধস, আকস্মিক পাহাড়ি ঢল কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। দুর্যোগ সহনশীল দেশ গড়তে হলে সচেতনতার শুরুটা নিজের ঘর থেকেই করতে হবে। প্রতিটি পরিবার যদি দুর্যোগের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকে এবং প্রাথমিক সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করে, তবে জানমালের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।


​তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য আদান-প্রদান, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই পারে পাহাড়ি দুর্গম এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে। দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগের সঠিক বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


​এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ