ad728

বয়লার পরিচারকদের পরীক্ষা নেওয়ার ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
ad728

প্রধান বয়লার কর্তৃপক্ষের পরীক্ষা নেওয়ার ঘোষণার প্রতিবাদে হাইকোর্টের আদেশ অমান্য করা হয়েছে—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ অ্যাসোসিয়েশন। সম্প্রতি সুপ্রিম কোর্টের ল-রিসোর্ট সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ঘোষিত পরীক্ষা স্থগিতের দাবি জানান। পরীক্ষা স্থগিত না হলে পরীক্ষা কেন্দ্র ঘেরাওসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে কর্মসূচি দেওয়ার কথাও জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি ও রিটের প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম মিলন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কেন্দ্রীয় আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, আলমগীর হোসেন ও আনোয়ার হোসেন, সদস্যসচিব ইকবাল শামীম, আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম ও ফারুক হোসেন, চট্টগ্রাম জেলা সভাপতি বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক শাহ ইউনুস উপস্থিত ছিলেন।

 এ সময় সুপ্রিম কোর্টের সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমানও উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতারা জানান, বয়লার আইন-২০২২-এর সঙ্গে পরিচারকদের বিদ্যমান সনদ ও গ্রেডসংক্রান্ত বিধানের সাংঘর্ষিকতার অভিযোগ তুলে তাঁরা হাইকোর্টে রিট মামলা করেন। তাঁদের দাবি, মামলার শুনানি শেষে আদালত পরিচারকদের পক্ষে আদেশ দেন এবং পূর্বের সনদ বহাল রাখার নির্দেশনা দেন।

 তাঁদের ভাষ্য অনুযায়ী, আদালতের আদেশ কার্যকর থাকার সময়সীমা আগামী ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত থাকলেও প্রথম ও দ্বিতীয় গ্রেড বাদ দিয়ে তৃতীয় গ্রেডে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর শনিবার এ পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে তাঁরা জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘোষিত পরীক্ষা স্থগিতের দাবিতে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। নেতাদের দাবি, আদালতের আদেশ বহাল থাকা অবস্থায় এভাবে পরীক্ষা নেওয়ার উদ্যোগ আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তাঁরা আদালতের আদেশের বিষয়টি বিবেচনায় নিয়ে ঘোষিত পরীক্ষা স্থগিতের দাবি জানান। পরীক্ষা স্থগিত না হলে পরীক্ষা কেন্দ্র ঘেরাওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণার কথাও জানান তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ