শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী। দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার ৯টি পূজামণ্ডপে নিরাপত্তা টহল পরিচালনা করা হচ্ছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দীঘিনালায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর টহল ও নজরদারি অব্যাহত থাকবে।’

স্টাফ রিপোর্টার