ad728

দেবি দুর্গাকে কাচালং নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা উৎসব

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
ad728


রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব। অশ্রুসজল নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তকূল।


বিকেলে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ভক্তরা ঢাক-ঢোল, কাঁসর ও বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা নিয়ে কাচালং নদীর ঘাটে সমবেত হন। এ সময় ভক্তদের "জয় মা দুর্গা" ধ্বনি এবং বিদায়ের সানাইয়ে চারপাশের পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।


প্রতিমা বিসর্জনের পূর্বে বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা ও মা দুর্গার বিদায় বরণ। সনাতন ধর্মাবলম্বী নারীরা একে অপরকে সিঁদুর পরাণ এবং দেবীর চরণে অঞ্জলি দিয়ে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এর পরপরই শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। সুশৃঙ্খলভাবে একে একে মণ্ডপের প্রতিমাগুলো কাচালং নদীর জলে বিসর্জন দেওয়া হয়।


বিসর্জন অনুষ্ঠানকে কেন্দ্র করে কাচালং নদী তীর ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার নিরাপত্তা ব্যবস্থা। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর কঠোর নজরদারিতে বিসর্জন পর্ব সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়।


স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অত্যন্ত আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার সাথে পূজা সম্পন্ন করতে পারায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সকল সম্প্রদায়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা জানান, সকল ধর্মের মানুষের সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়েই এবারও বাঘাইছড়িতে দুর্গোৎসব সফলভাবে উদযাপন করা সম্ভব হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ