ad728

সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ: অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি, বিনিয়োগ ও পর্যটন খাত রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং
ad728
সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পর্যটন কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত করার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা সদরের খাগড়াছড়ি গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাজেক দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এ খাতকে ঘিরে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরা। কিন্তু নিরাপত্তাহীনতা ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে পর্যটন কার্যক্রম ব্যাহত হলে বিনিয়োগকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এর প্রভাব পড়বে পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবিকায়।

বক্তারা আরও বলেন, কোনো আঞ্চলিক দলের খেয়ালখুশির ওপর সাজেকের পর্যটন কার্যক্রম নির্ভর করতে পারে না। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন খাতের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সমাবেশ থেকে সাজেক এলাকায় সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, সাজেকের পর্যটন খাত রক্ষা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ