সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার অংশ হিসেবে বাঙ্গালহালিয়া বাজারে বিশেষ অভিযান চালিয়ে ২১ লিটার মদসহ পাইমং মারমা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজস্থলী উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে চন্দ্রঘোনা থানার এসআই আক্তারুজ্জামানের নেতৃত্বাধীন একটি টিম দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়৷ জানা যায়, দীর্ঘদিন ধরে সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাঙ্গালহালিয়ার একটি দোকানে চোলাই মদের ব্যবসা পরিচালনা করে আসছিলো।
গ্রেপ্তারকৃত পাইমং মারমা বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত অংসুইথুই মারমা এবং মাতা উচিংমা মারমার সন্তান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ জানান, বাঙ্গালহালিয়া বাজারে অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

স্টাফ রিপোর্টার