ad728

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
ad728

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২টি মামলায় মোট ৩ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

গতকাল পরিচালিত এ অভিযানে শালিধা, নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ১২ জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয় এবং আনুমানিক ৬০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং মাধবদী পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে বিনা অনুমতিতে রাস্তা কাটার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এতে আনুমানিক ১২০০টি বিটিসিএল সংযোগ ক্ষতিগ্রস্ত হয়ে জনসাধারণের ভোগান্তি ও গণউপদ্রব সৃষ্টি হয়েছে বলে জানানো হয়।

অভিযুক্তদের মধ্যে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের মোট ২ লাখ ৬৫ হাজার টাকা এবং গণউপদ্রব সৃষ্টির দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব মিলিয়ে আদায় করা অর্থদণ্ডের পরিমাণ ৩ লাখ ১৫ হাজার টাকা। অভিযানে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১১ ও ১২ ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় মামলা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাসের নরসিংদীর ম্যানেজার প্রকৌশলী আহমদউল্লাহ এবং মাধবদী পৌরসভার XEN প্রকৌশলী তারিকুল ইসলাম।

এ ছাড়া মাধবদী পৌরসভার রাস্তা মেরামতের জন্য আগামীকাল রবিবারের মধ্যে ৬৯ হাজার টাকা ফি জমা দেওয়ার মুচলেকা গ্রহণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। এসময় জেলা পুলিশ নরসিংদী সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ