ad728

পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
ad728


পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহ-সংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের নির্দেশনা বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ।


এখন থেকে প্রচলিত নিয়মে এসব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি স্মারকে বলা হয়, গত ১৫ অক্টোবর জারি করা স্মারকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে প্রচলিত যথাযথ নিয়ম অনুসরণ করে সকল কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা সিটি করপোরেশন, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।


সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার জন্য স্মারকে নির্দেশ দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ