ad728

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বরকলে র‍্যালি ও আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
ad728


‎বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির বরকল  উপজেলায়  বুধবার (২৮ অক্টোবর) র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


‎দুপুর  ০১টায় উপজেলা প্রশাসনের সামনে বরকল মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে  এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বরকলের  উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য হচ্ছে ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero)।


‎কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসন  প্রাঙ্গন হতে  একটি র‍্যালি বের করা হয়। পরে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


‎জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বরকলের সহকারী প্রকৌশলী মোহাম্মদ  রুবেলের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম সারোয়ার । 


‎এসময় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ শাহ আলম সওদাগর, উপজেলা বি এনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক,উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান,  বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ ও কার্বারি এসোসিয়েশনর সভাপতি নন্দ বিকাশ চাকমা। 


‎দিবসটি উপলক্ষে হাত ধোয়ার গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ