ad728

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও করণীয় প্রশিক্ষণ কর্মশালা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
ad728


রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব এবং এ বিষয়ে করণীয় নির্ধারণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর আয়োজনে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সক্ষমতা কীভাবে প্রথাগত রাসায়নিক নিরাপত্তা বলয় ভেদ করে দুর্ঘটনা বা ঝুঁকির কারণ হতে পারে, সে বিষয়ে সম্যক ধারণা দেওয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে প্রশিক্ষণার্থীদের সচেতন করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য। তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানি, ব্যবহার ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের মোট ৩৩ জন প্রতিনিধি এতে অংশ নেন।


কর্মশালায় বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রাসায়নিক দ্রব্যের নিরাপদ ও সঠিক ব্যবহারের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) সদস্য সচিব কমডোর এম কিবরিয়া হক।


প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বৈত-ব্যবহারজনিত (ডুয়েল-ইউজ) চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনএসিডব্লিউসি-এর সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। কর্মশালা শেষে প্রধান অতিথি প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ