ad728

মহালছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত যুব কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
ad728
খাগড়াছড়ির মহালছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), ফাতেহায়ে ইয়াজদাহম এবং নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আহলে সুন্নাত ওয়াল জামা’আত যুব কমিটি, মহালছড়ি উপজেলা শাখার উদ্যোগে এ ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খতিবেরহাট কাদেরিয়া তৈয়বিয়া জামে মসজিদ খতিব হাফেজ ক্বারী মাওলানা মুফতি গোলাম কিবরিয়া। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন নায়েবে সাজ্জাদানশীল দরবারে বারিয়া শরীফের শাহজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ মুফতি সৈয়দুল বারী (মারাজ্জিয়া), মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রোবহান উদ্দিন সিদ্দিকী আল কাদেরী এবং মহালছড়ি বাজার জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা আজহার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও  আহলে সুন্নত ওয়াল জামাতের সিনিয়র সহ-সভাপতি  মো. আব্দুর রব রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন ।

 মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সহকারি ইমাম মোঃ  নাহিদ সুলতানা এর উপস্থাপনায় মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. মালেক মিয়া সভাপতি,আহলে সুন্নত ওয়াল জামাতের যুব কমিটি সভাপতি।

মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ধর্মীয় আলোচনা, নসিহত ও দোয়ার মধ্য দিয়ে মাহফিলটি ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ