ad728

সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
ad728

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ড মোকাবিলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে মহড়া চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন পর্যটনকেন্দ্রিক হোটেল ও স্থাপনায় এ মহড়া এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি যাচাই, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় বিভিন্ন হোটেল ও রিসোর্টের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সেন্টমার্টিনের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জানমালের সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ