ad728

থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
ad728
বান্দরবানের থানচিতে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে কাবাডিতে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় এবং ফুটবলে বলীপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল আড়াইটায় থানচি মিনি স্টেডিয়ামে পৃথক দুটি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।
কাবাডি খেলায় থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের বালক দল বলীপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে, বালিকাদের ফুটবল ফাইনালে বলীপাড়া বাজার উচ্চ বিদ্যালয় ৫-৪ গোলে থানচি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

শিশু অধিকার সাপ্তাহ অধিকার ২০২৬ উদযাপনে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় বলীপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) বাস্তবায়নাধীন ওয়ার্ল্ড সোশ্যাল সার্ভিস (ওএসএসএস) প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে অংশগ্রহন করে বলিপাড়া ইউনিয়ন ২ টি বিদ্যালয় এবং থানচি ইউনিয়ন ২ টি মোট ৪ উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করে।

সমাপনি অনুষ্ঠানের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কবীর হোসেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধি এস আই বাসু দেব,প্রেস ক্লাবের সভাপতি  মংবোওয়াংচিং মারমা অনুপম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা,
বিএনকেএস উপ পরিচালক উবানু মারমা, বিএনকেএস ও ওইএসআইএসএস প্রকল্প ফিন্যাস ম্যানেজার ম্যাম্যাসি মারমা,প্রমূখ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ