"হিংসা দিয়ে কখনো হিংসার অবসান হয় না; অহিংসা আর সহমর্মিতা দিয়েই সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে"— রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শিজক মুখ সর্বজনীন বৌদ্ধ বিহারের কঠিন চিবরদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় শিজক মুখ সর্বজনীন বৌদ্ধ বিহারে আয়োজিত ঐতিহ্যবাহী কঠিন চিবরদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ ভিক্ষু ও ধর্মপ্রাণ বৌদ্ধ পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা এবং সম্প্রীতির ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠান শেষে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের পক্ষ থেকে বৌদ্ধ ভিক্ষুদের মাঝে বিশেষ উপহার সামগ্রী এবং স্থানীয় একটি ক্লাবের যুবকদের মাঝে জার্সি ও খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার