ad728

৮ নমেম্ভর পিসিএনপির সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2026 ইং
ad728
তারিখ: ০৭ নভেম্বর ২০২৬ইং
জেলা প্রতিনিধি/চীফ রিপোর্টার/হেড অব নিউজ

বিষয়: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর দাবি ও সুপারিশ সমূহের প্রচারপত্র বিতরণ উপলক্ষ্যে "সংবাদ সম্মেলন"-এ সংবাদ সংগ্রহের আমন্ত্রণ।

প্রিয় মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, পার্বত্য এলাকার সর্বস্তরের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সরকারের নিকট পিসিএনপি বিভিন্ন দাবি ও সুপারিশ প্রস্তুত করেছে। এসব দাবি ও সুপারিশ সম্বলিত একটি গুরুত্বপূর্ণ প্রচারপত্র প্রকাশ করা হয়েছে। এই উপলক্ষ্যে পিসিএনপি'র উদ্যোগে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে "সংবাদ সম্মেলন"-এর আয়োজন করা হয়েছে।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পার্বত্যবাসীর অধিকার আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি এবং সুপারিশমালা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।

​অনুষ্ঠানটি সফল ও সার্থক করতে আপনার/আপনাদের উপস্থিতি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন একান্ত কামনা করছি।

​অনুষ্ঠানের সময়সূচি:
​স্থান: প্রেসক্লাব কনফারেন্স হল
​তারিখ: ০৮ নভেম্বর ২০২৬
​রোজ: সোমবার
​সময়: সকাল ১০:০০ টা

​সংবাদ সংগ্রহের জন্য আপনাদের সবান্ধব উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।



নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ