রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, কাচালং সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, সঞ্চালনায় ছিলেন সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা।
এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

স্টাফ রিপোর্টার