ad728

পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি: শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসায় আর্থিক সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
ad728
খাগড়াছড়ির পানছড়িতে শিক্ষার্থীর পড়াশোনা ও অসহায় পরিবারের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা প্রদান করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পানছড়ি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তারকে পড়াশোনার জন্য এক সেট বই দেওয়া হয়। একই অনুষ্ঠানে দমদম এলাকার বাসিন্দা মোছা. ইয়াসমিন আক্তারের ছেলে মো. ফরহাদ হোসেনের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. আব্দুল মতিন শিক্ষার্থী ও অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন।

সহায়তা প্রদানকালে তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ও শিক্ষাসামগ্রী বিতরণ অব্যাহত রাখার আশ্বাস দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং অসহায় মানুষের চিকিৎসায় পাশে দাঁড়ানোর এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তার পাশাপাশি পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ