ad728

বিজিবি ক্যাম্প সমূহ পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
ad728
রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার কর্তৃক রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) ও অধীনস্থ বিজিবি ক্যাম্পসমূহ পরিদর্শন এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ১০ নভেম্বর)  রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফ ডব্লিউসি, পিএসসি কর্তৃক রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরসহ দায়িত্বপূর্ণ শিশকমুখ ও গুলশাখালী বিজিবি ক্যাম্প এবং শিশকমুখ পরিত্যাক্ত আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। 

এসময় রিজিয়ন কমান্ডারের উপস্থিতিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)’র উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দায়িত্বপূর্ণ এলাকার ১২টি অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে শিক্ষা ও চিকিৎসা সহায়তা, সোলার প্যানেল সরঞ্জামাদি, সেলাই মেশিনে এবং ঢেউটিনসহ নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। 

এ মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পরিদর্শনকালে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)"র জোন অধিনায়ক, ও ৩৪ বীরের জোন অধিনায়ক এবং জিএসও-২ (ইন্ট), রাঙ্গামাটি রিজিয়ন উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ