ad728

লামা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং ও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2026 ইং
ad728

লামা আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ নমেম্ভর সকাল ১০টায় আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজ সোমাইয়া আক্তারের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরিচিতি পর্বে তিনি সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, 'সততা আর সাহসের সাথে সরকারের প্রতিটি সেক্টরে স্থানীয়দের কল্যাণে সকলকে নিয়ে কাজ করবো। আইন শৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমনসহ সমাজে শান্তি ও নৈতিকতা ফিরিয়ে আনার লক্ষে কিশোর যুবকদেরকে কৃষি ভিত্তিক কর্মকান্ডে আগ্রহী করে তুলতে ইউএনও বিশেষ ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন। তিনি আরো বলেন, শিক্ষিত প্রজন্মকে সৃজনশীল কাজে উদ্ভুদ্ধ করে মাদকাসক্ততা, অনলাইন জুয়া থেকে বিরত করে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি পরিকল্পনা করবো।' 

উম্মুক্ত  আলোচনায় বক্তারা বলেন, সরকারি খাস (নদীর তীরবর্তী) জায়গায় তামাকপাতা চাষের কার্যক্রম নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ পরিবেশের ক্ষতিকারক কার্মকান্ড বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।

সম্প্রতি লামা উপজেলা থেকে  ভূমি রেজিষ্ট্রেশন কার্যক্রম জেলায় নিয়ে যাওয়ায় স্থানীয়দের দুর্ভোগের কথা তুলে ধরে বক্তারা বলেন, 

লামা উপজেলাটি বান্দরবান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র। প্রায় দুই লাখ অধিবাসী অধ্যুষিত এই জনপদের অধিকাংশ মানুষ কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও প্রান্তিক পেশার সাথে জড়িত। দীর্ঘদিন ধরে লামা উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে (অতিরিক্ত দায়িত্ব হিসেবে) স্থানীয়ভাবে ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদিত হয়ে আসছিল। এতে স্বল্প খরচে, দ্রুত ও সহজে এই মৌলিক নাগরিক সেবা লাভ করছিলেন লামাবাসী। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা ১৯০০"-এর ২০ বিধিবলে লামা উপজেলার ভূমি  রেজিষ্ট্রেশন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী বান্দরবান জেলা সদর রেজিস্ট্রেশন শাখায় স্থানান্তরিত করা হয়েছে। এর ফলে

এই উপজেলার আপামর জনসাধারণের মাঝে গভীর উদ্বেগ ও সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। লামা থেকে বান্দরবান জেলা সদরের দূরত্ব প্রায় শত কিলোমিটার, যা সম্পূর্ণ পাহাড়ি, আঁকাবাঁকা ও অত্যন্ত দুর্গম। এত দুরত্বে পাহাড়ি পথ অতিক্রম করে জেলা সদরে রেজিষ্ট্রেশন কার্যক্রম করা বিপজ্জনক ও যাতায়াত ভাড়া,  রাত্রিযাপন ও আনুষঙ্গিক বিপুল ব্যয়ের কারণে দরিদ্র, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে বান্দরবান গিয়ে এই সেবা গ্রহণ করা কষ্টসাধ্য। 

বক্তারা বলেন, বয়োবৃদ্ধ, নারী, শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের পক্ষে এই দীর্ঘ দুর্গম পথ অতিক্রম করে জমি রেজিস্ট্রেশনের মতো জটিল প্রক্রিয়ায় অংশগ্রহণ করা মানবিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত কষ্টকর। জেলা সদরে গিয়ে কার্যক্রম করাতে প্রান্তিক কর্মজীবী ও কৃষকদের ২-৩ দিন সময় ব্যয় করতে হচ্ছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতি ও জীবন জীবিকায়। তাই সাধারণ মানুষের দাবি লামা উপজেলাতেই পূর্বের ন্যায় স্থানীয়ভাবে (উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে কিংবা স্থায়ী সাব-রেজিস্ট্রার পদায়নের মাধ্যমে) ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম অবিলম্বে পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণের জন্য সভার মাধ্যমে সংশ্লিষ্ট ঊধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেন।

লামা শহর অভ্যান্তরে যানজট নিরসন করতে শনিবার সাপ্তাহিক হাটের দিনে পৌর শহরের প্রবেশমুখে রাস্তার উপর দোকান বসানো বন্ধের প্রস্তাব রাখা হয়। মোটর সাইকেল, টমটম, রিক্সা নিয়ন্ত্রণ ও স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতে সিন্ডিকেট চিহ্নিত করে, রোধকল্পে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। এছাড়া লামা পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা জোরদার, শব্দ দূষণ রোধে কাজ করার প্রস্তাব আনা হয়। সম্প্রতি বনো পশু হত্যার বৈদ্যুতিক ফাঁদে ইয়াংছা মৌজায় একজন উপজাতি বৃদ্ধের মত্যু হয়েছে। এই বে আইনি কাজের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহন করার দাবি তোলা হয়। বাজারের ৪টি ড্রেনে টয়লেটের সংযোগ বিচ্ছিন্ন করার করর্যকর ব্যবস্থা গ্রহন ও

গভীর রাত পর্যন্ত যেসব দোকান খোলা থাকে সেগুলোতে নেশা, জুয়ার আড্ডা বিষয়ে পুলিশের নজরদারির দাবি জানানো হয়।

লামা-আলীকদম ফাঁসিয়াখালী সড়কে দু'দ্বারের জঙ্গল পরিস্কার করে সড়কে নিরাপদ যাতায়ত  নিশ্চিতে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়।

তামাক চাষের বিকল্প চাষ গ্রহনে উদ্যােগ গ্রহন করার কথা বলা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন, মাতামুহুরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক লামা পৌরসভার সাবেক মেয়র মোঃ আমির হোসেন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুরব, জামায়াতে ইসলামী লামা উপজেলা আমির কাজী মোঃ ইব্রাহীম, এনসিপির আহ্বায়ক নাজিম উদ্দিন, লামা মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা ইব্রাহিম খলিল সাদেকী, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান, সাংবাদিক মোঃ করিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য দপ্তরের প্রধানগন। সভার সভাপতি অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা শ্রবন করে বলেন, 'আমারদ্বারা করণীয় প্রতিটি কাজ আপনাদের সহযোগিতায় করে যাব। আর যেগুলো আমার ঊধ্বর্তন কর্তৃপক্ষের করণীয়, সেগুলো বাস্তবায়নের জন্য সুপারিশ করবো।' তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী 

সজাগ আছে। প্রসঙ্গক্রমে ইউএনও বলেন, 'নৈতিকতার সাথে আইন রীতি মেনে মাথা উঁচু করে বীরের মতন কাজ করবো।' সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, 'আমার কাজের প্রসংশা না করে গঠনমূলক সমালোচনা ও সত্য নিউজ করবেন। 

এছাড়া সরকারি মাতামুহুরী কলেজের জায়গা জবর দখল উদ্ধার সম্পর্কে মিটিংয়ে আলোচনা হয়। শেষে মাসিক সমন্বয় সভায় দাপ্তরিক প্রধানগন সরকারি কর্মকান্ডের অগ্রগতি প্রবেদন উপস্থাপন করেন।





নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ