ad728

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে নারী ও শিশুসন্তান নিখোঁজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
ad728
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) তে ঘুরতে এসে নিখোঁজ হয়েছেন  সাবিকুন্নাহার নামক এক নারী ও তার সন্তান লাবিব।
‎
‎আজ বুধবার নিখোঁজ সাবিকুন্নাহার এর চাচাতো ভাইয়ের পরিচয়ে আরিয়ান আরিফ নামক এক ফেসবুক একাউন্ট  থেকে একটা পোস্ট করলে বিষয়টি সামনে আসে।পোস্টে তিনি লেখেন,"আমার কাকাতো বোন এবং তার ছেলেকে গতকাল বিকেল ৫ টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এড়িয়া থেকে খুঁজে পাচ্ছি না। আপুর নাম: সাবিকুন্নাহার লিজা(২৭),ছেলের নাম: লাবিব (৭)।
‎
‎তিনি পোস্টে একটি নাম্বার উল্লেখ করে কেউ নিখোঁজ সাবিকুন্নাহারের খোঁজ পেয়ে থাকলে উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
‎
এ বিষয়ে ‎নিখোঁজ সাবিকুন্নাহারের চাচাতো ভাই ও ববি শিক্ষার্থী  মাজহারুল ইসলান সুমন বলেন, " আমরা এখনো আমার চাচাতো বোন ও তার ছেলেকে খুঁজে পাইনি।  আমরা আমাদের সকল আত্মীয়-স্বজনের সাথেও কথা বলেছি এবং খোঁজ করেছি  কিন্তু তাদের সন্ধান পাইনি। এজন্য আজ দুপুরে আমরা থানায় জিডি করে এসেছি।
‎
‎বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইসমাইল হোসেন বলেন, "আজ সকালে  হারানো মেয়ে  ও ছেলের  বিষয়ে পরিবারের সাথে আমার কথা হয়েছে। তাদেরকে আমি জিডি করার পরামর্শ দিয়েছি। তারা দুপুরে থানায় এসে  জিডি সম্পন্ন করেছে।"

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ