ad728

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
ad728
রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ নামে স্মরণিকার প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, ৩৭ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মোহাম্মদ হাছান আলী, ২৭ বিজিবির সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম এবং প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ সাজুসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মান, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের প্রশংসা করা হয়। অভিভাবকরা বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার কারণে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকা প্রকাশের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই বিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতি অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের সৃজনশীল উদ্যোগ আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার কপি তুলে দেন জোন কমান্ডার। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান, নাচসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ