ad728

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আইডিসহ বরকত উল্লাহ লিমন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ad728

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আইডিসহ বরকত উল্লাহ লিমন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি এলাকায় ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার বড়হিত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বরকত উল্লাহ লিমন উপজেলার বৃ-পাচাশি গ্রামের মৃত তালেব হোসেন ও মালেকা খাতুনের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়। পরে ওই ফোনে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আইডির সন্ধান পাওয়া যায়।

ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বড়হিত এলাকায় অভিযান চালিয়ে লিমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গত ১৪ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে লিমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১৩ এবং জিআর নম্বর ১৮৩। ওই মামলায় গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, “অনলাইন জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ