ad728

গুরুতর অসুস্থ স্কুলছাত্রের চিকিৎসায় ৩ বিজিবির আর্থিক সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
ad728

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গুরুতর অসুস্থ এক স্কুলছাত্রের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ ব্যাটালিয়ন। ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির শিক্ষার্থী আইকন চাকমার পাশে দাঁড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।

আইকন চাকমা (১৩) খাগড়াছড়ির পুজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে বিজিবি ৩ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দা। বর্তমানে ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘবের লক্ষ্যে আইকন চাকমার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয় ৩ বিজিবি।

স্থানীয়দের মতে, দুর্গম পার্বত্য অঞ্চলের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে বিজিবির এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সহযোগিতা স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে, অসুস্থ শিক্ষার্থী আইকন চাকমার দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ