ad728

মিরসরাইয়ে শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
ad728
চট্টগ্রামের মিরসরাইয়ে ছয়টি কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

পরীক্ষার ছয়টি কেন্দ্র হলো নিজামপুর নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা, মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়।

মিরসরাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি  মাওলানা শিহাব উদ্দিন জানান, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিপার্শ্বিক জ্ঞান অর্জনে উৎসাহিত করা এবং বইমুখী করতে প্রতিবছর এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এবার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে ফেডারেশনের পর্যাপ্তসংখ্যক শিক্ষক ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন।

পরীক্ষার কেন্দ্রীয় প্রধান নিয়ন্ত্রক ও মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম বলেন, তৃতীয় থেকে দশম শ্রেণির সব শিক্ষার্থীর জন্য ওএমআর শিটের ব্যবস্থা করা হয়েছে। এতে উত্তরপত্র মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।
মাদ্রাসা পরিক্ষা নিয়ন্ত্রক আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী বলেন,
 শিক্ষার্থীদের শিক্ষাস্তর বিবেচনায় মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের উপযোগী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের যথেষ্ট সাড়া পেয়েছি।
আদর্শ শিক্ষক ফেডারেশন ও
বৃত্তি আয়োজক কমিটির সদস্য সচিব মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, আমরা প্রথম  ডিজিটাল পদ্ধতিতে পরিক্ষা পদ্ধতি চালু করেছি। এতে করে শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতিযোগিতা বাড়বে। স্বচ্ছতার মাধ্যমে মেধার মূল্যায়ন হবে। প্রতি বছর পরিক্ষার্থী বাড়ছে। আগামীতে আরো ব্যাপক ভাবে পরিকল্পনা করে সাজানো হবে পরিক্ষা গ্রহনের ডিজিটাল পদ্ধতি।

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নূর নবী। এ সময় আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী , বারইয়ারহাট কলেজের সহকারী অধ্যাপক রাশেদা আক্তার, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল কবির, পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবু সালেক, নাহেরপুর মাদ্রাসার সুপার সলিম উদ্দিন, বড়তাকিয়া জাহেদিয়া মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন,  মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন,
 সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন প্রমুখ ।

পরিদর্শনকালে অধ্যক্ষ মুহাম্মদ নূর নবী বলেন, মিরসরাইয়ের বিপুলসংখ্যক উদীয়মান শিক্ষার্থীকে নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণে অভ্যস্ত করতে এ মেধাবৃত্তি পরীক্ষা উদাহরণ হয়ে থাকবে। এ আয়োজনের মাধ্যমে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করা সম্ভব হবে।




নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ