ad728

লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫ বান টিন দিল সেনাবাহিনী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
ad728
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নত করতে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। বিদ্যালয়ের মেরামত ও অবকাঠামোগত উন্নয়নের জন্য পাঁচ বান টিন প্রদান করেছে জোন কর্তৃপক্ষ।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসব টিন হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফেরদৌস আলম।

সেনাবাহিনীর এ সহযোগিতার ফলে বিদ্যালয়ের প্রয়োজনীয় মেরামতকাজ ও অবকাঠামোগত উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের কল্যাণে লক্ষ্মীছড়ি জোনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করতে লক্ষ্মীছড়ি জোনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ