ad728

রাঙামাটি জেলা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশের কারণ স্পষ্ট করলেন মনীষ দেওয়ান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
ad728

সম্প্রতি রাঙামাটি জেলা পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে মনোনীত দলীয় নেতা-কর্মীদের নিয়োগ দেয় সরকার। এর মধ্যে রাঙামাটি জেলা পরিষদে নিয়োগ নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (লে. কর্নেল) মনীষ দেওয়ান


গতকাল (২২ আগস্ট) তাঁর ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। 

তাঁর সেই পোস্ট ও আগামীর সময়ে প্রকাশিত এমপি দীপেন দেওয়ানের হতাশাজনক বক্তব্য যুক্ত করে আমাদের এই পেইজ (JUMMO CHOKH MEDIA) থেকে “রাঙামাটি জেলা পরিষদ নিয়ে এমপি দীপেন দেওয়ানের হতাশা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মনীষ দেওয়ানের ক্ষোভ” শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। 


এই ফটোকার্ডের পোস্টে এখন পর্যন্ত ৩০৭টি লাইক, ৩০টি কমেন্ট পড়েছে এবং ৩৫ জন এটি শেয়ার করেছেন। কমেন্টকারীদের মধ্যে মনীষ দেওয়ানও রয়েছেন।


কমেন্টে মনীষ দেওয়ার তাঁর ক্ষোভের কারণ স্পষ্ট করেছেন। 

এতে তিনি লিখেছেন, “রাংগামাটি জেলা পরিষদ নিয়ে আমার ক্ষোভ আছে বৈ কি, আছে। থাকতেই হবে। আমি বিগত ১৬ বছর যাবত রাংগামাটি বিএনপি'র সাথে জড়িত। সমস্ত নেতাকর্মীদের মোটামুটী জানি, চিনি। যারা দলের দুর্দিনে, আগস্ট বিপ্লবে, জেলখাটা, পুলিশি মামলার শিকার, অনেক গন্যমান্য সিনিয়র নেতাদের উপেক্ষা করে কিছু ব্যক্তি নিয়োগ দেয়া হয়েছে। এখানে বিতর্কিত এক মহিলাকে যাকে আমরা অনেকেই আজ অবদি চিনি না, তাকে মহিলা মেম্বার পদে নিযুক্তি দেয়া হয়েছে যার দায়ের করা মিথ্যা মামলায় আমাদের এক প্রিয় লড়াকু ছাত্রদলের নেতা সুমন ও এক স্বনামধন্য সাংবাদিক আজো কারাবন্দী আছেন। এটা কি করে সম্ভব?

“আমি ক্ষুব্ধ জেলার সভাপতি আর সাধারন সম্পাদক দুজনে দুটি পদ বাগিয়ে আগামী ৫ বছর জেলা পরিষদ পরিচালনা করার মানসে আনন্দের সাগরে ভাসছেন। এটা কোন ধরনের মানসিকতা?

“আমার ক্ষোভ, পার্বত্যবাসী'র প্রত্যক্ষ ভোটে দু'লাখের বেশী ভোটে জয়ী, আমাদের সংসদ সদস্য ও প্রানপ্রিয় নেতা জনাব দীপেন দেওয়ানের অগোচরে ও গোপনে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। গোপন এ কাজটি সম্পন্ন করার জন্য স্বয়ং সভাপতি মহোদয় বিগত তিন মাস যাবত ঢাকা শহরে অবস্থান করছিলেন। 

“আমি মনে করি, জেলা পরিষদের এ আদেশটি পুর্নাংগ মন্ত্রীকে ( সাচিং প্রু জেরী) নিয়োগের পর তার মতামত নিয়ে প্রকাশ করলে, তা সকলের কাছে গ্রহনযোগ্যতা বাড়তো।”

মূলত রাঙামাটিসহ তিন পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান, সদস্য নিয়োগকে কেন্দ্র করে সরকারি দল বিএনপি’র মধ্যে ক্ষোভ-অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অনেকের মতে দলের দুর্দিনে যারা কাজ করেছে তাদেরকে বাদ দিয়েই জেলা পরিষদে নিয়োগ দেওয়া হযেছে। 

যদিও জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু এ পরিষদ গঠনলগ্নে ১৯৮৯ সালে (তৎকালীন স্থানীয় সরকার পরিষদ)  মাত্র একবার নির্বাচন হলেও দীর্ঘ ৩৭ বছর ধরে আর কোনো নির্বাচন হয়নি। যে সরকার ক্ষমতায় আসে সে সরকার তার পছন্দমতো লোক বা দলীয় নেতাদের নিয়োগ দিয়ে পরিচালনা করা হচ্ছে তিন পার্বত্য জেলা পরিষদ। এ পরিষদের দুর্নীতি, ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়ম নিয়ে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যেও নানা ক্ষোভ ও অসন্তোষ রয়েছে।



নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ