ad728

লামায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরুর প্রস্তুতি সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
ad728

লামা  উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক এক অবহিতকরণ সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। প্রথম ধাপে লামা উপজেলার তিনটি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হবে।


লামা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভুজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহের জন্য ৬২ জন তথ্যসংগ্রহকারী ও ছয়জন সুপারভাইজার মূল দায়িত্ব পালন করবেন। 


এছাড়া জরুরি প্রয়োজনের জন্য আরও সাতজনকে রিজার্ভ রাখা হয়েছে। ৭ ইউনিয়ন ও ১ পৌরসবায় এই তথ্য সংগ্রহের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। 


এই কাজের জন্য তথ্যসংগ্রহকারীদের বিশেষ প্রশিক্ষণ ও ট্যাব সরবরাহ করা হয়েছে। তথ্যসংগ্রহকারীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা ও আয়সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ থাকবে না এবং পরবর্তীতে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হয়ে সরকারি ভাতা পাবেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তথ্য অফিসার, প্রেসক্লাব সভাপতি প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ