ad728

লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
ad728

লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। "ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যে লামা উপজেলা যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্তৃক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


লামা ​উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি, মাতামুহুরি কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক, লামা ফায়ার সার্ভিস কর্মকর্তা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ​“পাহাড়ি জনপদে ভৌগোলিক কারণেই দুর্যোগের ঝুঁকি অন্যান্য অঞ্চলের চেয়ে একটু ভিন্ন। 

পাহাড় ধস, আকস্মিক পাহাড়ি ঢল কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। দুর্যোগ সহনশীল দেশ গড়তে হলে সচেতনতার শুরুটা নিজের ঘর থেকেই করতে হবে। 


প্রতিটি পরিবার যদি দুর্যোগের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকে এবং প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে, তবে জানমালের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।


​বক্তারা আরও বলেন, দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য আদান-প্রদান, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই পারে পাহাড়ি দুর্গম এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে। 


দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগের সঠিক বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।


আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

শেষে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল উপজেলা চত্বরে মহড়া প্রদর্শন করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ