ad728

দীঘিনালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
ad728
‘গ্রামীণ নারীদের অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়নেই গড়ি সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ’—প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বেইজিং নারী সম্মেলনের ৩০ বছর পূর্তি উপলক্ষে সুইজারল্যান্ড ও কানাডা সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে দীঘিনালা ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে স্থানীয় নারীদের অংশগ্রহণে র‍্যালি বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান বলেন, গ্রামীণ নারীদের অধিকার প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নারী পাচার রোধে সচেতনতা বৃদ্ধি জরুরি।

দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি কৃতেন চাকমা, প্রেসক্লাব সদস্য হাসান মোর্শেদ রিফাত, স্থানীয় নারী কার্বারিসহ সিসিএম সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ