১৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক উন্নয়ন এবং জননিরাপত্তা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি, প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন জনাব নাজনীন সুলতানা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা।
এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান পার্বত্য জেলা; কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, সেক্টর কমান্ডার, বান্দরবান বিজিবি সেক্টর, বান্দরবান পার্বত্য জেলা; জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা। এ ছাড়া সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বান্দরবান পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার টেকসই উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

স্টাফ রিপোর্টার