ad728

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলার বিভিন্ন পূজামণ্ডপে চেক বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
ad728


শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য সাচিং প্রু। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।


এ সময় বান্দরবানের পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানই সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের জন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।


তিনি আরও বলেন, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে। এ জন্য পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ