ad728

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলি, ছাত্র শিক্ষক-৪ নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
ad728


যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলের ওরেগন অঙ্গরাজ্যে প্রাথমিক একটি স্কুলে গুলিতে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছে। 

ওরেগনের স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, হামলাকারীর বয়স ১৬ বছর। সশস্ত্র এক ব্যক্তি তাকে পরে হত্যা করেন।

এ ঘটনায় আরও এক শিশু ও শিক্ষক গুরুতর আহত হয়েছে। বেন্ড শহরে সিলভার রেইল এলিমেনটারি স্কুলে এ গুলির ঘটনা ঘটে।

বেন্ডের পুলিশ প্রধান মাইক ক্রানজ বলেন, এক ব্যক্তি প্রথমে হামলার খবর জানান। বড় বন্দুক হাতে একজন একাধিকবার গুলি করেছে বলে তিনি জানান। পরে জানা যায়, বন্দুকধারী স্কুলে ঢুকেছে। পুলিশ স্কুলটি ঘিরে ফেলে। ভেতরে ঢোকার পর জানা যায়, সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।

পুলিশ প্রধান আরও জানান, নিহত তিন শিশুর বয়স ৫, ৮ ও ১১ বছর। আহত আরেক শিশুর বয়স ৭ বছর। আর আহত শিক্ষকের বয়স ৫৪ বছর। হামলাকারী বেন্ড শহরের বাসিন্দা বলেও পুলিশ জানিয়েছে।

জেলার তত্ত্বাবধায়ক স্টিভ কুক এ ঘটনায় শোক জানিয়েছেন। বেন্ড শহরে শুক্রবার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বছর যুক্তরাষ্ট্রে ৩৬০টিরও বেশি গুলির ঘটনা ঘটেছে। গান ভায়োলেন্স আর্কাইভ এমন তথ্য দিয়েছে। সূত্র: এএফপি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ