ad728

শরীয়তপুরে এমপি ও প্রশাসনের ওপর জেলেদের হামলা, গ্রেপ্তার ৩৬

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
ad728

শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযানকে কেন্দ্র করে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৬ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জাজিরা উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নদীতে অভিযান চলাকালে জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শতাধিক জেলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে জেলেরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ৩৬ জনকে আটক করা হয়। এ সময় এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখার পর যৌথ বাহিনী তাঁকে উদ্ধার করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, তাঁরা পদ্মা নদীতে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কঠোরভাবে প্রতিহত করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, অভিযানে গেলে গ্রেপ্তারের ভয়ে জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অভিযান জোরদার করে ৩৬ জনকে আটক করা হয়।

সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, ঘটনাটিকে তিনি ব্যক্তিগত হামলা হিসেবে দেখছেন না। সরকারি অভিযান প্রতিহত করতে গিয়েই জেলেরা ক্ষোভ প্রকাশ করেছেন বলে তিনি মনে করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ